রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা মহানগর উত্তরের আমির নির্বাচিত সেলিম উদ্দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের বার্ষিক সদস্য (রুকন) সম্মেলনে উক্ত ভোট গ্রহণ করা হয়। তিনি ২০২৫-২০২৬ সেশনের জন্য আমির নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৩ অক্টোবর) কেন্দ্রীয় কর্মপরিষদ বৈঠকে আমীরে জামায়াত উক্ত ফলাফল ঘোষণা করেন। ১৩ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনে ১০ হাজার ভোটার ২০২৫-২০২৬ সেশনের জন্য আমীর নির্বাচনের ভোট প্রদান করেন। পুরুষ ও মহিলা রুকনরা প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন।

নির্বাচন কমিশনার ছিলেন কেন্দ্রীয় নির্বাহি পরিষদের প্রবীণ সদস্য মো.আব্দুর রব। তাকে সহায়তা করেন ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল। ১৩টি বুথে ভোট গ্রহণ করা হয়। কেন্দ্র থেকে পাঠানো কেন্দ্রীয় প্রধান নির্বাচন কমিশনার এ টি এম মাসুম স্বাক্ষরিত ব্যালট পেপারে রুকনরা পছন্দের দায়িত্বশীলের নাম লিখে ব্যালট বক্সে ফেলেন।

জামায়াতের সকল ধরনের নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ব্যক্তিই নির্বাচিত হন। জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী নেতৃত্ব নির্বাচনে কোনো প্রার্থী থাকেন না। কেউ পদের জন্য আকাঙ্খী হলে তিনি অযোগ্য বলে বিবেচিত হবেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন ২০০৪-২০০৫ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। ছাত্রজীবন শেষ করে তিনি দিগন্ত টেলিভিশনের অন্যতম উদ্যোক্তা হিসেবে ভূমিকা রাখেন এবং ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ২০০৮-২০১১ সাল পর্যন্ত রমনা আমীর, ২০১২-২০১৬ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি, ২০১৭-২০২৪ সাল পর্যন্ত কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর হিসেবে দায়িত্ব পালন করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ