রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সায়েন্সল্যাবে ৭ কলেজ শিক্ষার্থীদের অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজকে পৃথক স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ মোট তিন দফা দাবি ২৪ ঘণ্টার মধ্যে মেনে না নেওয়ার প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সাত কলেজের শিক্ষার্থীরা অবরোধ করেছেন । বুধবার দুপুর ১২টার পর ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে এসে সড়ক অবরোধ করেন তারা। ফলে সায়েন্সল্যাব মোড়ে (মিরপুর সড়ক) সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

তবে সায়েন্সল্যাব ও আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের ফোকাল পয়েন্ট ঢাকা কলেজ শিক্ষার্থী আব্দুর রহমান গণমাধ্যমকে বলেন, এই মুহূর্তে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ছাড়া ৭ কলেজের সংকট সমাধান করা সম্ভব নয়। গত সোমবার আমরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলাম, কিন্তু সে বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ কোনো নজর দেয়নি। যার কারণে দাবি আদায় না হওয়া পর্যন্ত সাত কলেজ শিক্ষার্থীদের এই আন্দোলন চলবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ