রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আবারো চালু হলো মিরপুর-১০ মেট্রো স্টেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মেট্রো রেলের মিরপুর-১০ নম্বর স্টেশন- ছবি: সংগৃহীত

বন্ধ হওয়ার ৮৭ দিন পর ক্ষতিগ্রস্ত ঢাকা মেট্রো রেলের মিরপুর-১০ নম্বর স্টেশনটি আবার চালু হয়েছে। মঙ্গলবার সকালে এ স্টেশনের কার্যক্রম শুরু হয়।রাজধানীর ব্যস্ততম এলাকা মিরপুর এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এ স্টেশনে এখন যাত্রীরা ওঠানামা করতে পারছেন।

সোমবার উত্তরায় মেট্রো রেলের প্রশাসনিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ গণমাধ্যমকে জানান, মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনের প্রয়োজনীয় মেরামত ও পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হয়েছে। প্রস্তুত করা হয়েছে ক্ষতিগ্রস্ত টিকিট কাটার মেশিন, ইলেকট্রনিক সরঞ্জামসহ পুরো অবকাঠামো। মঙ্গলবার এ স্টেশনের কার্যক্রম শুরু হবে।

গত ১৯ জুলাই ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনকালে সংঘাতে মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন দুটি ক্ষতিগ্রস্ত হয়। পরে প্রয়োজনীয় সংস্কার শেষে গত ২০ সেপ্টেম্বর কাজীপাড়া মেট্রো রেল স্টেশন চালু করা হয়। আর ৮৭ দিন পর মঙ্গলবার মিরপুর-১০ স্টেশনটি চালু করা হলো।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ