রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সীমান্তে হত্যার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে ও অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (৯ অক্টোবর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ঘুরে আবারও নতুন কলাভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।

মিছিলে শিক্ষার্থীদের ‘সীমান্তে হত্যা কেন, জবাব চাই দিতে হবে’, ‘ভারতীয় আগ্রাসন রুখে দেবে জনগণ’, ‘ভারতীয় প্রকল্প, চলবে না চলবে না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মো. সিফাতুল্লাহ বলেন, স্বৈরাচার পতনের পর আমাদের বিরুদ্ধে গুজব রটানো হয়েছিল যে আমরা নাকি সংখ্যালঘুদের হত্যা করছি। তবে সত্য হলো, বাংলাদেশ কখনো সংখ্যালঘুদের ওপর হামলা বা হত্যার পথ অবলম্বন করেনি। বরং ভারত তার নিজস্ব রাজনৈতিক স্বার্থে সংখ্যালঘুদের ব্যবহার করে। স্বৈরাচার পতনের পর ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমেই একটি সরকার এসেছে। আমরা প্রত্যেক হত্যার বিচার দাবি করছি। আমরা দিল্লির তাঁবেদার হতে চাই না।

বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম ইমনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ওয়ায়েজ রিজন, স্বপন আহমেদ, ৫০তম ব্যাচের শিক্ষার্থী জিয়াউদ্দিন আয়ান প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ