রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনের দিকে অগ্রসর করা সকলের দায়িত্ব: ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে কাজ করা সংগঠন ওয়েলবিং ফর মেকারস প্লাটফর্ম এর উদ্যোগে মেকিং ইঙ্কলুসিভ বিজিনেজ রিজিলিয়েনট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৫ অক্টোবর) ঢাকার গুলশানে এক হোটেলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ইউনাইটেড ইন্টারনেশনাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং গবেষক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন প্রধান অতিথির বক্তব্যে সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনের দিকে অগ্রসর করা আমাদের সকলের দায়িত্ব।

তিনি ডা. রেজোয়ানা রহমান ও ইঞ্জিনিয়ার খেন মং এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, দেশকে অথনৈতিক ও সামাজিক ভাবে এগিয়ে নিতে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে এবং বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তুলতে হবে।

সেমিনারে সামাজিক বিভিন্ন সমস্যা বিশেষ করে পিছিয়ে পড়া মানুষকে কিভাবে সামনে আনা ও তাদেরকে মূলধারার অথনৈতিক সেক্টরে সংযুক্ত করা যায় এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কিভাবে অবদান রাখতে পারে তা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে ডা. রেজুয়ানা রহমান এবং ইঞ্জিনিয়ার খেন মং নিজ নিজ অবস্থান থেকে তাদের অবদান তুলে ধরেন এবং অন্তর্ভূক্তিমূলক সমাজ গঠনে তাদের উদাহারণ উপস্থাপন করেন।

এসময় তারা উপস্থিত সকল অতিথিবৃন্দকে অন্তর্ভূক্তিমূলক সমাজ গঠনে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে শেষে ডা. রেজুয়ানা রহমানকে স্বাস্থ্য খাতে এবং ইঞ্জিনিয়ার খেন মংকে গার্মেন্টস সেক্টরে শ্রমিকের কল্যাণে টেকনোলজি ব্যবহার করে অবদানের জন্য ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ