বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

ভারতে নবীজিকে অবমাননার প্রতিবাদে খিলগাঁও ঈদগাহ জামে মসজিদ কমিটির বিক্ষোভ-মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক হজরত রাসুলুল্লাহ (সা.)-এর নামে জঘণ্য মিথ্যাচার ও কটূক্তির প্রতিবাদে খিলগাঁও ঈদগাহ জামে মসজিদ কমিটি, সাধারণ মুসল্লি ও এলাকাবাসী বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি ছিলেন খিলগাঁও ঈদগাহ জামে মসজিদের খতিব হজরত মাওলানা আবুল কাসেম আশরাফী।

সমাবেশে তিনি বলেন, ইসলামের নবী, মুসলমানদের নবী হজরত মুহাম্মদ (সা.)-এর নামে ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ জঘণ্য মিথ্যাচার ও কটূক্তি করে বিশ্বের ২০০ কোটি মুসলমানদের হৃদয়ে আঘাত দিয়েছে। এতে বিশ্ব মুসলিম ক্ষোভে ফুঁসে উঠেছে।

এ সময় তিনি অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনারর দাবি জানান।

প্রতিবাদ সমাবেশ আরও বক্তব্য রাখেন, ঈদগাহ জামে মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুক মুসআব।

মিছিলে উপস্থিত ছিলেন, ঈদগাহ মসজিদ কমিটির সভাপতি আব্দুল আওয়াল, সহসভাপতি ফখরুল আহসান, হানিফ খোকা, মুস্তাফিজুর রহমান, আব্দুল হালিম ও সিফাত হাসান সম্রাটসহ কমিটির অন্য সদস্যরা।

মিছিলে কয়েক হাজার মুসল্লি অংশ নেন। খিলগাঁও ঈদগাহ জামে মসজিদ থেকে মিছিল শুরু হয়। পরে খিলগাঁও চৌরাস্তা হয়ে তালতলা মার্কেট হয়ে আবার খিলগাঁও ঈদগা মসজিদের সামনে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ