মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
রমজানে বিতর নামাজ পড়ার উত্তম সময় কখন? গণভোটের জনরায়কে বিতর্কিত করার অপচেষ্টা হচ্ছে: খেলাফত মজলিস কওমি থেকে পুলিশে ১০০০ কনস্টেবল নিন পরিবেশ ছাড়পত্র পেলেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে: ডিএনসিসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষায় নকল প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ  মহিলা মাদরাসায় অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি ‘প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে’ রাজশাহীতে নিখোঁজ দুই মাদরাসা ছাত্র উদ্ধার ইফতার-সাহরিতে অসহায় প্রতিবেশীর খোঁজ রাখুন: শায়খ আহমাদুল্লাহ

'রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে ওলামায়ে কেরামের ভূমিকা' সফলে জমিয়তের পরামর্শ সভা অনুষ্ঠিত  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন বৃহত্তর মিরপুর জোনের উদ্যোগে আগামী ১৬ সেপ্টেম্বর, সোমবার "রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে ওলামায়ে কেরামের ভূমিকা শীর্ষক" মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। 

সভাকে সফলের লক্ষে গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৮ ঘটিকায় জামিয়া ইসলামিয়া মাজহারুল উলুম মিলনায়তনে মিরপুর থানা জমিয়তের সভাপতি মুফতী শফিকুল ইসলামের সভাপতিত্বে  ও  মিরপুর থানা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি ফজলে এলাহী এর সঞ্চালনায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মিরপুর থানা ও কাফরুল থানা যৌথ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ন মহাসচিব মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা লোকমান মাযহারী, জমিয়তে উলামায়ে  বাংলাদেশের সহকারী প্রচার সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী। 

সভায় নেতৃবৃন্দ জমিয়তের ইতিহাস, ঐতিহ্য, অবদান সম্পর্কে আলোচনা করেন এবং উপস্থিত সকল নেতাকর্মীকে আগামী ১৬ সেপ্টেম্বর সোমবার জমিয়তের আহুত "রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে ওলামায়ে কেরামের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা" কে সফলের লক্ষে ব্যাপক দাওয়াতি কার্যক্রম পরিচালনার আহবান জানান। ৫ ই আগস্ট ২০২৪ং শহীদদের রুহের মাগফিরাত কামনা বিশেষ দুআ করা হয়। দুআ পরিচালনা করেন প্রধান অতিথি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

সভায়  আরো উপস্থিত ছিলেন মাওলানা আজিজুর রহমান মাদানী, সভাপতি কাফরুল থানা, মাওলানা হেদায়েত উল্লাহ সাবেরী সাধারণ সম্পাদক কাফরুল থানা, মাওলানা মিনহাজুল আরেফীন, মাওলানা সালেহ আহমদ, মাওলানা আল-আমিন, মাওলানা আবুল খায়ের, মাওলানা আব্দুল হালিম, মাওলানা মাহমুদুল হাসান আশরাফী , জনাব মোহাম্মদ আলী, প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ