রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

শাহবাগ অবরোধ করে রিকশাচালকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন পায়েচালিত রিকশার চালকরা।

সোমবার (২৬ আগস্ট) সকাল ১০টা থেকে শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে রেখেছে তারা। ফলে এই মোড় হয়ে গুলিস্তান-ধানমন্ডি-ফার্মগেটগামী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন শত শত মানুষ।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শারমিন। তিনি বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে পায়েচালিত রিকশার চালকরা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন। সেখানে তারা তাদের দাবি দাওয়া জানাচ্ছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জানা গেছে, পায়েচালিত রিকশাচালকরা ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলনে নামার চেষ্টা করছিল।

এসময় রিকশাচালকরা অভিযোগ করে বলেন, ব্যাটারিচালিত রিকশার কোনো লাইসেন্স নেই। সরকার অনুমোদনও দেয়নি। এরপরও তারা অলিগলি ছেড়ে এখন প্রধান সড়কে দাঁপিয়ে বেড়াচ্ছে। এসব রিকশার জন্য পায়েচালিত রিকশার চালকরা অসহায় হয়ে পড়েছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ