রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

বেতন না দিয়ে সাংবাদিককে নির্যাতন, পত্রিকার সম্পাদক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেতন না দিয়ে সাংবাদিকদের নির্যাতন এবং অফিসে আটকে রাখার অভিযোগে আমার সংবাদের প্রকাশক ও সম্পাদক হাশেম রেজাকে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা।

সোমবার (১৯ আগস্ট) রাতে আমার সংবাদ পত্রিকার অফিস থেকে তাকে আটক করা হয়। পরে রাজধানীর মতিঝিল থানায় তার বিরুদ্ধে মামলার আবেদন করেন ওই সাংবাদিক।

মতিঝিল থানা পুলিশ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আবেদনের কপি থেকে জানা গেছে, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল নোমান এক সময়ে আমার সংবাদে কাজ করতেন। তিনি তার বকেয়া বেতন চাওয়ার কারণে এদিন তার ওপর হামলা চালায় আমার সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাশেম রেজা। এসময় নোমানসহ আরো কয়েকজনকে জিম্মি করে রাখা হয়। এমনকি তাদের মাথায় অস্ত্র ঠেকিয়ে রাখেন প্রতিষ্ঠানের এডমিন আজাদ হোসেন।

এরপর তারা বাইরে অন্যদের কাছে সাহায্য চাইলে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। পরে সেনাবাহিনী এসে সাংবাদিকদের উদ্ধার করেন এবং আমার সংবাদের প্রকাশক ও সম্পাদক হাশেম রেজাকে আটক করে নিয়ে যায়।

এদিকে অজ্ঞাত স্থান থেকে ফেসবুক লাইভে এসে হাসেম রেজা দাবি করেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে অফিসে অনেক লোক এসে জড়ো হয়। আমি নিরাপত্তাহীনতায় ভোগায় সেনাবাহিনীকে ফোন দেই। তারা এসে আমাকে তাদের গাড়িতে নিয়ে গেছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ