রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

শাহবাগে পাল্টাপাল্টি ধাওয়া, অর্ধশত গাড়ি ভাঙচুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর শাহবাগে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতা–কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

রোববার (০৪ আগস্ট) বেলা ১১টার আগে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ভাঙচুর-অগ্নিসংযোগ শুরু হয়।

সকাল সাড়ে ১০টার পর শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারীরা। তখন বিএসএমএমইউর সামনে আওয়ামী লীগের নেতা–কর্মীরা স্লোগান দিচ্ছিলেন। এ সময় আন্দোলনকারীদের মিছিল থেকে তাদের ধাওয়া দেওয়া হয়।

নেতা–কর্মীরা হাসপাতালে ঢুকে গেলে আন্দোলনকারীরাও ঢুকে যান। পরে সেখানে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষ চলাকালে হাসপাতালের ভেতরে হামলার ঘটনা ঘটে। এ সময় ইট-পাটকেল ছোড়ার ঘটনাও ঘটে। বিশ্ববিদ্যালয়ের ভেতরে অ্যাম্বুলেন্স ও বাসে ভাঙচুর চালানো হয় এবং আগুন দেওয়া হয়।

বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এখানে খুবই হট্টগোল হচ্ছে। এই বলে ফোনের লাইনটি কেটে দেন।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এদিন সকাল থেকে শাহবাগে অবস্থান নেন আওয়ামী লীগ নেতা–কর্মীরা। পরে আন্দোলনকারীরাও শাহবাগে জড়ো হন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ