রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

বুধ-শনি সকাল ৭টা-রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে বুধবার থেকে শনিবার সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিদ্যমান পরিস্থিতিসহ নানা বিষয় নিয়ে এর আগে বৈঠকে বসেন সাত মন্ত্রী-প্রতিমন্ত্রী। কয়েকজন সচিবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরাও বৈঠকে ছিলেন।

আসাদুজ্জামান খান বলেন, কোটা আন্দোলনে শিক্ষার্থীদের চাওয়া মেনে নেওয়ার পরও সহিংসতা থামেনি। তাই বাধ্য হয়েই আমরা কারফিউ জারি করেছিলাম। আমরা সারা দেশের শান্তি-শৃঙ্খলা নিয়ে আলোচনা করেছি। সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে আগামী বুধবার থেকে শনিবার পর্যন্ত সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। কবে থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে, শিক্ষামন্ত্রী সেই সিদ্ধান্ত নেবেন। টেকনিক্যাল বিষয়গুলো বিবেচনায় নিয়ে আইসিটি প্রতিমন্ত্রী সিদ্ধান্ত নেবেন কবে থেকে পরিপূর্ণভাবে ইন্টারনেট চালু হবে।

অন্যান্য জেলায় কারফিউর বিষয়ে ম্যাজিস্ট্রেটরা সিদ্ধান্ত নেবেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ