রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

রামপুরা পুলিশ বক্সে আগুন, সড়কে ধাওয়া-পাল্টা ধাওয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
রামপুরা পুলিশ বক্সে আগুন -ছবি: সংগৃহীত

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘিরে উত্তপ্ত রামপুরাসহ আশপাশের এলাকা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রামপুরা পুলিশ বক্সে আগুন দিয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টার পর পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। এ সময় শিক্ষার্থীরা ভাঙচুরও করেন।

বেলা ১১টার পর থেকে বাংলাদেশ টেলিভিশনের ২ ও ৩ নম্বর গেটের সামনের সড়কে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ-যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। সংঘর্ষে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে মালিবাগ চৌধুরীপাড়ায় রামপুরা সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় পুলিশের গাড়ি দেখা মাত্রই হামলা করে আন্দোলনরত শিক্ষার্থীরা।পুলিশ আত্মরক্ষার্থে তৎক্ষনাৎ ঘটনাস্থল ত্যাগ করেন।

সকাল থেকে এ পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। রামপুরা ছাড়াও মেরুল বাড্ডা, আবুল চৌধুরীপাড়া, যাত্রাবাড়ী উত্তরায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। যাত্রাবাড়ীর সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ