রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

বাংলাদেশ নৈশ মাদরাসা শিক্ষা বোর্ডের বার্ষিক সম্মেলন ও পুরস্কার বিতরণ সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বাংলাদেশ নৈশ মাদরাসা শিক্ষা বোর্ডের বার্ষিক সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) সকাল ৭টায় বসিলা মোহাম্মদপুর অবস্থিত আন-নুর নৈশ মাদরাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন কনা হয়।

উপস্থিত ছিলেন হাটহাজারী মাদরাসার সম্মানিত মহাপরিচালক মাওলানা খলিল আহমদ কাসেমী, বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক, যাত্রাবাড়ী মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আহমদ ঈসা, জামিয়া রহমানিয়া আরাবিয়ার মুহাদ্দিস মাওলানা আব্দুল কাইয়ুম মিজান,জামিউল উলুমের মুহাদ্দিস মাওলানা আবুল কাসেম নোমানী,আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মুফতি মুজিবুর রহমান কাসেমি, বিশিষ্ট দ্বাঈ মুফতি জুবাইর, মুফতি নুরুল ইসলাম কাসেমী, বোর্ড মহাসচিব মাওলানা জহিরুল ইসলাম সিরাজী, মাওলানা আশরাফুজ্জামান পাহাড়পুরিসহ প্রমূখ।

মুফতি রবিউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত শত শত বয়স্ক শিক্ষার্থীরা। এসময় অভিব্যক্তি বক্তব্য করেন মাওলানা হাসান মুরাদসহ বিভিন্ন নৈশ মাদরাসার পরিচালকবৃন্দ ও কৃতি ছাত্ররা।

অনুষ্ঠানে বক্তারা বয়স্কদের মাঝে দ্বীন শেখানোর এ নব পদ্ধতির ভূয়সী প্রশংসা করে সব মসজিদ কেন্দ্রিক বয়স্ক মাদরাসা গড়ে তোলার আহবান জানান।

আসরের পর বোর্ডে সভাপতি শায়খ নাজমুদ্দিনের সভাপতিত্বে এবং মাওলানা মাহফুজুল হকের হাত থেকে কৃতি ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ