রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

নবী-সাহাবা ও আহলে বাইতের প্রতি শ্রদ্ধা-ভালোবাসা ঈমানের অংশ : ইমাম সমাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : পবিত্র মুহাররম ও আশুরায় করণীয় শীর্ষক আলোচনা সভা ও আযমতে সাহাবা কনফারেন্সে বক্তারা

নবী-সাহাবা ও আহলে বাইতের প্রতি শ্রদ্ধা-ভালোবাসা ঈমানের অংশ বলে মতামত ব্যক্ত করেছে ইমাম সমাজ বাংলাদেশ।

সংগঠনটির উদ্যোগে আজ ১১ জুলাই বৃহস্পতিবার  রাজধানীর চকবাজারস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত পবিত্র মুহাররম ও আশুরায় করণীয় শীর্ষক আলোচনা সভা ও আযমতে সাহাবা কনফারেন্সে এ কথা বলেন বক্তারা।

 

কনফারেন্সে বক্তারা আরও বলেন, ‘নবীজি (সা.), সাহাবায়ে কেরাম (রা.) ও আহলে বাইতের প্রতি শ্রদ্ধা-ভালোবাসা ও তাদের শত্রুদের প্রতি ঘৃণা পোষন করা ঈমানের অংশ’।

কনফারেন্সে নবীজি (সা.) কে নিয়ে কটুক্তিকারী শাতিমে রাসূলের উপযুক্ত শাস্তির দাবিও জানানো হয়।

সাহাবায়ে কেরামকে রা. নিয়ে সমালোচনার তীব্র নিন্দা জানানো হয়।

বক্তাদের মতে- ‘বর্তমান প্রেক্ষাপটে দেশের অর্থনৈতিক অবক্ষয় চরম পর্যায়ে এসে পৌঁছেছে। ভয়াবহ লুটপাট-দুর্নীতি ও চরম ব্যবসায়ী মন্দায় জনসাধারণ নাজেহাল। এ পরিস্থিতি চলতে থাকলে যে কোনো সময় ভয়াবহ বিপর্যয় চলে আসতে পারে’।

পরিস্থিতি উত্তরণে দাবি জানিয়ে বক্তারা বলেন, ‘এ পরিস্থিতি থেকে উত্তরণে দেশের সমস্ত মুসলমানের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। এবং সরকারকে দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি ব্যবস্থা করতে হবে এবং দেশের সর্বত্র আদল ইনসাফ প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।’ 

হাআমা/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ