বিশেষ প্রতিনিধি : রিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছেন মানুষ। রাজধানীর গাবতলী, মহাখালী বাস টার্মিনাল, কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদর ঘাটমুখী জনস্রোত তৈরি হয়েছে। তবে দেখা গেছে বাসের সংকট। রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও। এ অবস্থায় গরু নিয়ে ঢাকায় ঢোকা ট্রাকগুলোতেই বাড়ি ফিরছে মানুষ।
শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর, উলাইল, সাভার বাসস্ট্যান্ড, নবীনগর বাসস্ট্যান্ড ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ড, ডিইপিজেড, শ্রীপুর, জিরানীবাজার স্ট্যান্ড ঘুরে দেখা যায়, গরুবোঝাই ট্রাক প্রবেশ করছে ঢাকায়। আর এসব ট্রাক ফিরে যাওয়ার সময় মানুষ ভর্তি করে ঢাকা ছাড়ছে।
গরুর ট্রাকে করে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজশাহী যাচ্ছেন পোশাক শ্রমিক মারুফ মিয়া। তিনি বলেন, আমরা সকালেই বের হয়েছি গ্রামে ফেরার জন্য। বাসের তো টিকিটই পাওয়া যায় না। টিকিট ছাড়া যেসব বাস ছাড়ে সেসব বাসের ভাড়া ডাবল। এজন্য গ্রামে যেতে ট্রাকে করে ঝুঁকি হলেও বাধ্য হচ্ছি।
তিনি আরো বলেন, আমি এই নিয়ে দুই বার ট্রাকে যাত্রা করছি। এর আগে ট্রাকে কম ভাড়ায় বাড়ি পৌঁছাতে পেরেছি। ঝুঁà