রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

মান্ডা মাদরাসার ইসলাহি ইজতেমা শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রাজধানী ঢাকার মান্ডায় অবস্থিত জামিয়া রাহমানিয়া ইসলামিয়া মাদরাসার মাসিক ইসলাহি ইজতেমা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শুক্রবার।

জানা যায়, আগামী শুক্রবার (১৭ মে) বাদ আসর মাদরাসা প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামিয়া শারিফিয়া লালবাগের শাইখুল হাদিস মুফতি আরিফ বিন হাবিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মান্ডা ছাতা মসজিদের সাবেক ইমাম ও খতিব মুফতি হামিদুর রহমান, আল্লামা নুর হুসাইন কাসেমী রহ. এর সাহেবজাদা মুফতি জাবের কাসেমী, মাদরাসার শাইখুল হাদিস আহমাদ আলী, মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাসুম মাহমুদী।

ওয়াজ করবেন আল আমিন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাও. আল আমিন, জামিয়া কারিমিয়া রামপুরার সিনিয়র মুহাদ্দিস আল্লামা আনোয়ার হুসাইন, গেন্ডারিয়া রেলওয়ে স্টেশন জামে মসজিদের ইমাম ও খতিব মাও. মুফতি মাহমুদ বিন হাবিব, মারকাজুজ শাইখ আরাশাদ মাদানীর মুহতামিম মাও. মুফতি ইমরানুল বারী সিরাজী, জামিয়া দারুল উলুম মতিঝিলের সহকারী নাযেমে তালীমাত মুফতি ইসহাক মাহমুদ রফিকী, মুগদা কবরস্থান জামে মসজিদের খতিব মাও. ওমায়ের হুসাইন, বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাও. মুফতি শফিকুল ইসলাম।

সভাপতিত্ব করবেন মুগদা থানা ইমাম উলামা পরিষদের সভাপতি মাও. তোফাজ্জল হুসাইন।

এদিকে আলেম ওলামা ও স্থানীয় জনগণকে উপস্থিত হয়ে মাহফিল সফল করার আহ্বান জানিয়েছেন মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি জুবায়ের আহমদ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ