বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

বনানীতে দুই ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কারখানা বন্ধের প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে রাজধানীর বনানী এলাকায় সকাল থেকে দুই ঘণ্টা অবরোধের পর রাস্তা ছেড়েছে পোশাক শ্রমিকরা। এতে সড়ক থেকে শুরু করে আশপাশের সব সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

পুলিশের হস্তক্ষেপে শনিবার (৪ মে) সকাল ১০টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ওসি কাজী সাহান হক জানান, অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি কারখানা বন্ধের প্রতিবাদ করেন শ্রমিকরা। তারা সকাল ৮টার পর থেকে বনানীর সৈনিক ক্লাবের সামনে অবরোধ করেন। সেখানে ১০টা পর্যন্ত ছিলেন তারা। পরে শ্রমিকদের সঙ্গে কথা বলার পর তারা সড়ক থেকে সরে যায়। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে কারখানা বন্ধের প্রতিবাদে সকাল ৮টার কিছু পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন কারখানাটির শ্রমিকরা। এর ফলে বিজয় সরণি থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন মানুষ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ