রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ভিসা আবেদন ও সেবা কার্যক্রম সহজ করার লক্ষ্যে এবার ঢাকায় ভিসা আবেদন ও সেবাকেন্দ্র চালু করলো চীন। বৃহস্পতিবার সকালে বনানীতে প্রাসাদ ট্রেড সেন্টারে আনুষ্ঠানিকভাবে চীনা ভিসা সেন্টারের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

উদ্বোধনী অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘চীন ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের আগ্রহ বেড়েছে এ জন্যই ভিসা আবেদন ও সেবা কার্যক্রম সহজ করতে এই ভিসা সেন্টার চালু করা হয়েছে। এর ফলে সহজেই বাংলাদেশের মানুষ চীনে যেতে পারবেন। ভিসা আবেদন, ট্রাভেল ইনস্যুরেন্স, মেডিকেল চেকআপ সংক্রান্ত সব তথ্য চীনা ভিসা সেন্টার থেকে জানা যাবে।’

ভিসা সেন্টারের কারণে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন চীনা রাষ্ট্রদূত।

অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়) তৌফিক হাসান বলেন, ‘চীনের এই নতুন স্মার্ট ভিসা সেন্টারের মাধ্যমে চীনা ভিসা আরও সহজ হবে। ভিসা সহজ হলে দুই দেশের জনগণের সম্পর্ক আরও বাড়বে।’

জানা গেছে. আজ উদ্বোধন হলেও আগামী ২১ এপ্রিল থেকে পুরোদমে চালু হবে এই ভিসা সেন্টারের কার্যক্রম। সপ্তাহে রবি থেকে বৃহস্পতিবার টানা পাঁচ দিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে।

সাধারণ পাসপোর্টধারীদের চীনের ভিসার জন্য শুরুতে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে ভিসা কেন্দ্রের ওয়েবসাইটে লগ-ইন করতে হবে। পরবর্তী প্রক্রিয়াকরণের জন্য যেতে হবে ভিসা কেন্দ্রে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ