রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

ইতিবাচক পরিবর্তনে সামাজিক সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: ধর্মমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
‘আদর্শ সমাজ গঠনে সামাজিক সংগঠনের ভূমিকা’ বিষয়ক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, সমাজের ইতিবাচক পরিবর্তনে সামাজিক সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোন দৃষ্টিকোণ থেকে সমাজসেবা উত্তম কাজ।

আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকালে রাজধানীর আইইডিবি সম্মেলন কক্ষে ‘আদর্শ সমাজ গঠনে সামাজিক সংগঠনের ভূমিকা’ বিষয়ক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে ধর্মমন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, সৃষ্টিকর্তার কাছে মানুষের দায়বদ্ধতা আছে। ঠিক একইভাবে পরিবার এবং সমাজের প্রতিও মানুষের দায়বদ্ধতা রয়েছে। মানবকল্যাণে করা সব কাজ ইসলামে ইবাদত বা পূণ্য হিসেবে গণ্য। মানুষের মধ্যে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা তৈরির মাধ্যমে ইতিবাচক মানসিকতাসম্পন্ন মানুষ ও সমাজ গঠনে সামাজিক সংগঠনগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

ধর্মমন্ত্রী আরো বলেন, একক ব্যক্তির পক্ষে অনেক কাজই করা সম্ভব নয়। কিন্তু সম্মিলিতভাবে অনেক সমস্যা সমাধান করা যায়। বিশেষ করে সামাজিক সমস্যা নিরসনে সামাজিক সংগঠনের প্রয়োজনীয়তা রয়েছে। মাদকাসক্তি, বাল্যবিবাহ, জঙ্গীবাদ, নারী নির্যাতন, দুর্নীতি, কালোবাজারী, মজুতদারীর মতো ব্যাধিসমূহ নিরসনে সামাজিক সংগঠনগুলো বিশেষ ভূমিকা রাখতে পারে। এছাড়া, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন ক্ষেত্রেও সামাজিক সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে।

তিনি বলেন, সমাজে শান্তি, শৃঙ্খলা, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রেও সামাজিক সংগঠনগুলোর বিশেষ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

জামেউল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ আবুল বাশার নোমানির সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথির বক্তৃতা করেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ও সরকারি প্রতিষ্ঠান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো: আবুল কালাম আজাদ ও ধর্মসচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার প্রমূখ।

বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী ও জামালপুর-৫ আসনের সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ