বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

রাজধানীর মালিবাগে রেস্তোরাঁয় আগুন, দগ্ধ ৪ কর্মী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

রাজধানীর মালিবাগ মোড়ে শাহজালাল নামক একটি রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রেস্তোরাঁর অন্তত চারজন কর্মী দগ্ধ হয়েছেন। বুধবার (২০ মার্চ) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

পরে তাদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট এবং একজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাদের হাসপাতালের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দগ্ধরা হলেন, সবুজ (২৪), মো. মারুফ (১৬), মো. জুলহাস (১৮) ও আব্দুল হান্নান (৪০)।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দগ্ধদের মধ্যে সবুজের শরীরের ২৭ শতাংশ, মারুফের ১৮ শতাংশ ও জুলহাসের ১৪ শতাংশ দগ্ধ হয়েছে। তারা বর্তমানে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, সন্ধ্যায় মালিবাগ থেকে হান্নান নামে একজনকে দগ্ধ অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ