রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে

ঈদের পর কারওয়ান বাজারের ঝুঁকিপূর্ণ কোনো ভবন থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঈদের পর কারওয়ান বাজারে কোনো ঝুঁকিপূর্ণ ভবন রাখতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

সোমবার (১৮ মার্চ) কারওয়ান বাজার কাঁচামাল আড়ত গাবতলীতে সরিয়ে নেয়ার বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, কারওয়ান বাজারের সব ঝুঁকিপূর্ণ ভবন পর্যায়ক্রমে ভেঙে ফেলা হবে। ২টি বিল্ডিংই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। ঈদের পর কোনো ঝুঁকিপূর্ণ ভবন রাখতে দেয়া হবে না।

কারওয়ান বাজার কাঁচামাল আড়ত গাবতলীতে স্থানান্তরের সুযোগ হাতছাড়া না করার আহ্বান জানিয়ে ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, সিটি করপোরেশনের প্রধান ও সিইও, চিফ ইঞ্জিনিয়ারদের সঙ্গে বসে যত দ্রুত সম্ভব একটা সিদ্ধান্তে আসেন।

রাজধানীর কারওয়ান বাজার থেকে আড়ত সরিয়ে গাবতলীতে নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

ভাড়া নির্ধারণে ব্যবসায়ীদের দর কষাকষির সুযোগ করে দেয়া হবে জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, যখন যেখানে যে সুযোগ পাচ্ছেন, গ্রহণ করেন। এতে আপনারাই লাভবান হবেন।

তিনি বলেন, কারওয়ান বাজারের বেশিরভাগ দোকানই অবৈধ জায়গায় নির্মাণ করা হয়েছে। এগুলোর কোনো অনুমোদন নেই।

এ আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম জানান, কারওয়ান বাজার কাঁচামালের আড়ত গাবতলীতে সরিয়ে নেয়া হবে।

তিনি বলেন, ঝুঁকিপূর্ণ হওয়ায় কারওয়ান বাজারে ডিএনসিসির আঞ্চলিক-৫ অফিস বিল্ডিংটি ঈদের পরপরই ভেঙে ফেলা হবে। এ অবস্থায় প্রথম ধাপে কারওয়ান বাজার কাঁচামাল আড়তের ১৭৬টি দোকান গাবতলীতে স্থানান্তর হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ