রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে

মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক (৪০) বছর। 

শনিবার সকালে ঘটনাটি ঘটে। 

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. তমেজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল আনুমানিক সোয়া ৯ টার দিকে মগবাজার রেলগেট এলাকায় দিয়ে রেললাইন পার হওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন ওই নারী।

পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইনসাফ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আমাদের সংবাদ দেয়া হয়। পরে সেখান থেকে ওই হাসপাতালের স্টাফ মো. হাসান তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালরি জরুরি বিভাগে নিয়ে যান। সেখানকার চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর বেলা ১১টায় তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি বলেন, বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে। এ ব্যাপারে তারা ব্যাবস্থা নিবেন বলেও জানান তিনি। মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ