রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলন আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গসংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সম্মেলন আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

১৫ জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৭ জানুয়ারি (বুধবার সকাল) সকাল ৯টা থেকে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংগঠনের সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমদ মানসুরের সঞ্চালনায় কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রসমাজ এবং জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন এবং নতুন সেশনের কমিটি ঘোষণা করবেন।

এছাড়াও বক্তব্য রাখবেন বরেণ্য শিক্ষাবিদ, কেন্দ্রীয় ও জাতীয় নেতারা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ