বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

জাপার তিন শতাধিক নেতাকর্মী লাঙ্গল ফেলে নৌকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

ঢাকা জেলা জাতীয় পার্টির (জাপা) সিনিয়র সহ-সভাপতি খন্দকার নুরুল আনোয়ার বেলালের নেতৃত্বে আওয়ামী লীগে যোগ দিয়েছেন নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী। 

বুধবার (২৭ ডিসেম্বর) রাতে উপজেলা আওয়ামী লীগ অফিসে ঢাকা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমান এফ রহমানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে দলে যোগদান করেন তারা। 

আওয়ামী লীগে যোগ দেওয়া নেতাদের মধ্যে রয়েছেন, ঢাকা জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি খন্দকার নুরুল আনোয়ার বেলাল, জাতীয় মাহিলা পার্টির ঢাকা জেলা ও নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রেশমী আক্তার, জাতীয় যুব সংহতির নবাবগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মো. জাকির হোসেন ও জাতীয় যুব সংহতি নবাবগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. মাহফুজুর রহমান।

এসময় দীর্ঘদিন জাপার রাজনীতি করা এসব নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান করে উচ্ছ্বাস প্রকাশ করেন। জাপায় অবহেলিত এসব নেতাকর্মীরা তাদের আক্ষেপের কথা তুলে ধরেন। 
 
সদ্য যোগ দেওয়া রেশমী আক্তার ও খন্দকার নুরুল আনোয়ার বেলাল তাদের বক্তব্যে বলেন, জাতীয় পার্টির কর্মকাণ্ডে আমরা বিরক্ত। তাই কাঁধ থেকে লাঙ্গল ফেলে দিয়ে আজ নৌকায় উঠলাম। আমাদের প্রিয় নেতা সালমান এফ রহমানের সঙ্গে থেকে আওয়ামী লীগের জন্য কাজ করব। আসন্ন নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তারা।
 
জাপা থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নিয়ে নৌকার প্রার্থী সালমান এফ রহমান বলেন, নবাবগঞ্জের অভূতপূর্ব উন্নয়নে এ অঞ্চলের মানুষ খুশি। আজ যোগ দেওয়া নেতাকর্মীরা ৭ জানুয়ারির নির্বাচনে নৌকার বিজয়ে নিরলস কাজ করে যাবেন বলে আশা করি। অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার কথাও জানান ঢাকা-১ আসনের এই সংসদ সদস্য। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ