রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে

রাজধানীতে চলছে বিএনপির বিজয় র‍্যালি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় র‍্যালি করছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

রোববার (১৬ ডিসেম্বর) দুপুর ২টার পরে নয়াপল্টন থেকে বিজয় র‍্যালি শুরু করে দলটি। র‍্যালি শেষ হবে মালিবাগে। এর আগে র‍্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।


গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ পণ্ড হওয়ার দেড় মাস পর নয়াপল্টনে এটিই বিএনপির প্রথম জমায়েত। দীর্ঘদিন পরে কর্মসূচি ঘিরে নয়াপল্টনে নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ দেখা গেছে।


ঢাকার বিভিন্ন স্থান থেকে ব্যানার ফেস্টুনের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা হাতে র‍্যালিতে যোগ দিয়েছেন নেতা-কর্মীরা। বিভিন্ন স্লোগানে মুখর করছেন রাজপথ।

এর আগে সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টনে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। র‍্যালি ঘিরে নয়াপল্টনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেসহ নয়াপল্টনের বিভিন্ন অলি-গলিতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকেও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছেঅ

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ