রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে

যাত্রাবাড়ীতে সতর্ক পুলিশ, গণপরিবহন কম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীর যাত্রাবাড়ীতে মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীরাও অবস্থান নিয়েছেন। 

যাত্রাবাড়ী থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে কিছু গণপরিবহন চলছে। তবে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখ এই যাত্রাবাড়ী এলাকায় গণপরিবহন অন্য দিনের তুলনায় কম। সেখান থেকে ছাড়ছে না দূরপাল্লার বাসও।

বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশ সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি)।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম বলেন, যাত্রাবাড়ীতে এখন পর্যন্ত কোনো পিকেটিং বা আগুনের ঘটনা ঘটেনি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ