সরকার পতনের এক দফা দাবিতে আগামী ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। এই মহাসমাবেশকে কেন্দ্র ঢাকা শহরের প্রবেশমুখগুলোতে চেকপোস্ট বসাবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। দেশের রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করবে এটাই স্বাভাবিক। সাম্প্রতিক সময়ে দেখা গেছে, শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছে। আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে নগরবাসীকে সব ধরনের নিরাপত্তা দিয়ে যাচ্ছে র্যাব। সমাবেশেকে কেন্দ্র করে নিরাপত্তা দেওয়া হবে।
খন্দকার আল মঈন বলেন, ২৮ অক্টোবর বেশ কয়েকটি দল সম
