সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

প্রায় ১৫ বছর পর বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তানের প্রখ্যাত আলেম শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকী উসমানীর। তবে সরকারি অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে স্থগিত হয়েছে তার সফর। যদিও একদিনের জন্য তিনি শিগগির আসতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এর মধ্যেই আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) ঢাকার জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ বছর পূর্তি মহাসম্মেলন শুরু হচ্ছে। সেখানে স্বশরীরে উপস্থিত না হতে পারায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি হাদিসের সবক পড়াবেন।

মহাসম্মেলনের প্রথম দিন বিকেলে এ পর্ব অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ ও মাদরাসার ফুজালা। আয়োজকদের প্রত্যাশা, সরাসরি উপস্থিত হতে না পারলেও ভিডিও কনফারেন্সে মুফতি তাকী উসমানীর অংশগ্রহণ সম্মেলনে বিশেষ মাত্রা যোগ করবে।

এদিকে, আগামী শুক্রবার এক দিনের জন্য হলেও মুফতি তাকী উসমানীর বাংলাদেশে আসার ক্ষীণ সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তার সফর সমন্বয়ক শাইখুল হাদিস মুফতি মিযানুর রহমান সাঈদ।

রোববার (২২ নভেম্বর) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

মুফতি মিযানুর রহমান সাঈদ বলেন, মুফতি তাকী উসমানীর রোববারের ফ্লাইট বাতিল হয়ে গেছে। আগামী বৃহস্পতিবার মধ্যরাতের আগে করাচি থেকে ঢাকায় আসার আর কোনো ফ্লাইট নেই। সরকার অনুমোদন দিলে শুক্রবারের ফ্লাইটে তার বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। তবে এ সম্ভাবনা খুবই সামান্য।

তিনি আরও বলেন, মুফতি তাকী উসমানীর পরবর্তী কর্মসূচি মালয়েশিয়ায় নির্ধারিত রয়েছে। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে তার পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় সফরের সময়সূচি পরিবর্তন করা কঠিন। সুযোগ হলে এবং তার শারীরিক অবস্থা ভালো থাকলে শুক্রবার এক দিনের জন্য হলেও তাকে বাংলাদেশে পাওয়া যেতে পারে। এ সময় তিনি মুফতি তাকী উসমানীর সাক্ষাৎপ্রত্যাশী ও ভক্তদের কাছে দোয়া কামনা করেন।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ