পবিত্র ওমরা পালন করতে গিয়ে সৌদি আরবে ইন্তেকাল করেছেন বিশিষ্ট তরুণ আলেম লেখক গবেষক রায়হান খাইরুল্লাহ (৩৫)। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সৌদির সময় বেলা ১টায় মক্কার কিং ফয়সাল হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন থাকাবস্থায় ডাক্তারগণ তাকে মৃত ঘোষণা করেন বলে জানান রায়হান খাইরুল্লাহ’র বন্ধু লেখক মাওলানা আবদুল্লাহ আল ফারুক।
এদিকে রায়হান খাইরুল্লাহ’র ইন্তেকালে শোক নেমে এসেছে লেখকপাড়ায়। লেখকের প্রতি শোক, তার পরিবারের প্রতি সমবেদনাসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নানা স্মৃতিচারণ করছেন তারা।
দেশের প্রবীণ লেখক গবেষক শরীফ মুহাম্মদ লিখেন, আমাদের অত্যন্ত প্রিয় আলেম-লেখক স্নেহভাজন মাওলানা রায়হান খাইরুল্লাহ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি উল্লেখ করেন, ওমরার সফরে ওমরাহ সম্পন্ন করার পর মক্কা মুকাররমায় মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলেন। মুমূর্ষু অবস্থায় কয়েকদিন হাসপাতালে ছিলেন। অত্যà¦