শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ধামরাইয়ে ৪ গাড়ির সংঘর্ষ, নিহত ২ শিক্ষার্থী ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: ইউরোপীয় ইউনিয়নের কাছে সাহায্যের প্রত্যাশা শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি লেখকপত্রের ২৯তম সংখ্যা বাজারে ১৯ বছর আগের মামলায় আদালতে আত্মসমর্পণ দিল্লি জামে মসজিদের ইমামের ইসলামী আন্দোলনের তিন জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত মাদক পরিবার-সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়: মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি ৪ দিনের ইসলাহি ও দাওয়াতি সফরে মালয়েশিয়ায় শায়খ মুফতী হাফীজুদ্দীন ‘কওমি মাদরাসা নিয়ে অপপ্রচার যেমন রুখতে হবে, অপরাধীও ছাড় পাবে না’

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে লালবাগ মাদরাসার শিক্ষার্থীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
হাফেজ আল আমিন

|| হাসান আল মাহমুদ ||

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন রাজধানীর জামেআ কোরআনিয়া আরাবিয়া লালবাগ মাদরাসার শিক্ষার্থী হাফেজ আল আমিন (১৯)।

আজ বুধবার (২৩ অক্টোবর) বাদ ফজর লালবাগ শাহী মসজিদে তার জানাযা সম্পন্ন হয়। এবং বেলা ৩টায় নিজ বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের যশপুর গ্রামে দাফন হয় তার।

এর আগে গতকাল (২২ অক্টোবর) রাত পৌনে ১১টায় মগবাজার ওয়ারলেস ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

আওয়ার ইসলামকে এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন হাফেজ আল আমিন’র খালাতো ভাই বিশিষ্ট সমাজসেবক আলেম আলহাজ্জ মাওলানা খোরশেদ আলম

তিনি জানান, আমাদের আদরের ছোট ভাই চৌদ্দগ্রামের যশপুর গ্রামের কৃতি সন্তান হাফেজ আল আমিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা তিন ভাই, তিন বোন। সে সবচে ছোট। 

হাফেজ আল আমিন লালবাগ জামেয়ার কাফিয়া জামাতের ছাত্র ছিলেন। মাদরাসায় ক্লাস ও পড়ালেখারত অবস্থায় তিনি জ্বরে আক্রান্ত হন।

এ বিষয়ে লালবাগ মাদরাসার শিক্ষক মাওলানা আবু বকর জানান, হাফেজ আল আমিন আমাদের মাদরাসায় তাইসীর জামাত থেকে কাফিয়া পর্যন্ত প্রায় ৫ বছর ধরে লেখাপড়া করে আসছিল। ১৫-২০ দিন আগে জ্বরে আক্রান্ত হয়ে মাদরাসা থেকে ছুটি নিয়ে বাড়ি যায়। সেখানে তার ট্রিটমেন্ট ভালো হচ্ছিল না। তার অবস্থা বেগতিক দেখে ঢাকায় চিকিৎসার জন্য আনা হয়।

আল আমিন’র শিক্ষক বলেন, আল আমিন ছাত্র হিসাবে মেধাবী ও মুয়াদ্দাব ছিল। আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতের উচ্চ আসনের মর্যাদা দিক।

হাআমা/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ