শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ধামরাইয়ে ৪ গাড়ির সংঘর্ষ, নিহত ২ শিক্ষার্থী ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: ইউরোপীয় ইউনিয়নের কাছে সাহায্যের প্রত্যাশা শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি লেখকপত্রের ২৯তম সংখ্যা বাজারে ১৯ বছর আগের মামলায় আদালতে আত্মসমর্পণ দিল্লি জামে মসজিদের ইমামের ইসলামী আন্দোলনের তিন জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত মাদক পরিবার-সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়: মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি ৪ দিনের ইসলাহি ও দাওয়াতি সফরে মালয়েশিয়ায় শায়খ মুফতী হাফীজুদ্দীন ‘কওমি মাদরাসা নিয়ে অপপ্রচার যেমন রুখতে হবে, অপরাধীও ছাড় পাবে না’

হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুরের কচুয়া উপজেলা কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ আল আমিন
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

হেফাজতে ইসলাম বাংলাদেশ কচুয়া উপজেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে গতকাল রবিবার (২০ অক্টোবর) বিকেলে জামিয়া ইসলামিয়া আহমাদিয়া কচুয়া মাদরাসার মিলনায়তনে স্থানীয় আলেম উলামা ও ইমামগন অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা কমিটির সভাপতি মাওলানা লিয়াকত আলী, জেলা কমিটির সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মাওলানা ইদ্রিস।

জামিয়া ইসলামিয়া আহমাদিয়া মাদরাসার শাইখুল হাদিস মাওলানা সানাউল্লাহ’র সঞ্চালনায় উপস্থিত উলামায়ে কেরাম ও ইমামগণের মতামতের ভিত্তিতে কচুয়া উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

উপজেলা কমিটি

সভাপতি: আল্লামা আবু হানিফ
প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া আহমাদিয়া মাদরাসা কচুয়া।

সাধারণ সম্পাদক: মুফতি শাহজালাল ইব্রাহিমি
প্রিন্সিপাল: দারুল কুরআন ইসলামী একাডেমী করইশ।

সাংগঠনিক সম্পাদক: মাওলানা কাউসার আহমদ
প্রিন্সিপাল: রাগদৈল কওমি মাদ্রাসা।

পৌর কমিটি

সভাপতি: মাওলানা রিয়াসুল ইসলাম মজুমদার
প্রিন্সিপাল: দারুত তাকওয়া ক্যাডেট মাদ্রাসা

সাধারণ সম্পাদক: হাফেজ মাওলানা যোবায়ের শাহ
সহকারী পরিচালক, দারুল কুরআন ইসলামী একাডেমী

সাংগঠনিক সম্পাদক: মাওলানা মাহমুদুল হাসান
প্রিন্সিপাল: হালিমাতুস সাদিয়া রা. মহিলা মাদরাসা

নিকটবর্তী সময়ে নব নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক মিলে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে আওয়ার ইসলামকে জানিয়েছে কর্তৃপক্ষ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ