সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

খেলাফত মজলিসে যোগ দিলেন মুফতি আলী হাসান ওসামা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

খেলাফত মজলিসে যোগ দিলেন ওয়ায়েজ মুফতি আলী হাসান ওসামা।

আজ বুধবার ( ০৯ অক্টোবর) দুপুর আড়াইটায় রাজধানীর বিজয়নগর দলটির কার্যালয়ে আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদের হাতে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে দলে যোগদান করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, মহাসচিব ড. আহমদ আব্দুল কাদির, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মোঃ মুনতাসির আলী, অধ্যাপক আব্দুল জলিল, ইসলামী ছাত্র মজলিসের সাবেক সভাপতি মাওলানা রুহুল আমিন সাদী (সাইমুম সাদী), মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকার প্রমুখ।

আওয়ার ইসলামকে এ বিষয়ে তথ্য নিশ্চিত করেন দলটির নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী।

তিনি জানান, তিনি (মুফতি আলী হাসান উসামা) বেশ কিছু দিন ধরে আমাদের দলের সাথে যুক্ত হওয়ার জন্য আলোপ-আলোচনা চলছিল। আমরা আমাদের সংবিধান তাকে দিয়েছি, তিনি পড়েছেন, বুঝেছেন। তারপর আরো সময় নিয়ে আমাদের অফিসে এসেছিলেন আরও একবার। দীর্ঘ অনেকগুলো বৈঠক হয়েছে। একপর্যায়ে আজ তিনি জেনে-বুঝেই আমাদের দলের সাথে যুক্ত হয়েছেন।

‘আমরা মনে করি সকল ইসলামি দলের মধ্যে বিভেদ তৈরী না হয়ে একতা তৈরী হওয়ার সময় এখন’ বলে উল্লেখ করেন দলটির নায়েবে আমীর।  

হাআমা/কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ