শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
‘সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা থাকলে খতিয়ে দেখা হবে’  সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ধামরাইয়ে ৪ গাড়ির সংঘর্ষ, নিহত ২ শিক্ষার্থী ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: ইউরোপীয় ইউনিয়নের কাছে সাহায্যের প্রত্যাশা শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি লেখকপত্রের ২৯তম সংখ্যা বাজারে ১৯ বছর আগের মামলায় আদালতে আত্মসমর্পণ দিল্লি জামে মসজিদের ইমামের ইসলামী আন্দোলনের তিন জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত মাদক পরিবার-সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়: মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি ৪ দিনের ইসলাহি ও দাওয়াতি সফরে মালয়েশিয়ায় শায়খ মুফতী হাফীজুদ্দীন

শিক্ষা কারিকুলাম নিয়ে এনসিটিবি’র চেয়ারম্যানের সঙ্গে আইম্মা পরিষদের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

শিক্ষা কারিকুলামের নানা অসঙ্গতির বিষয় নিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়ন বোর্ড (এনসিটিবি) এর চেয়ারম্যান ড. রিয়াযুল হাসানের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ।

আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর মতিঝিলে অবস্থিত ‘এনসিটিবি’র কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল কারীম আবরার আওয়ার ইসলামকে জানান, আজ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়ন বোর্ড (এনসিটিবি) এর চেয়ারম্যান ড. রিয়াযুল হাসানের সঙ্গে আমাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমরা অত্যন্ত আশাবাদী তারা এদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধকে সম্মান করে বিতর্কিত কোনো বিষয় শিক্ষা কারিকুলামে যুক্ত করবে না।

তিনি বলেন, বর্তমান পাঠ্যপুস্তক নিয়ে দীর্ঘ মতবিনিময়ে বাংলাদেশের আপামর মুসলমান জনসাধারণের দাবি তার কাছে তুলে ধরা হয়। তিনি আন্তরিকতার সাথে দীর্ঘ সময় দিয়ে কথা শোনেন। পাঠ্যপুস্তকে দেশের সামাজিক, নৈতিক এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষা করা হবে বলে প্রতিশ্রুতি দেন।

বৈঠকের শুরুতে মুফতি আবদুল্লাহ মাসুম কর্তৃক পূর্বের শিক্ষা কারিকুলামের অসঙ্গতি নিয়ে করা দীর্ঘ গবেষণা চেয়ারম্যান মহোদয়ের হাতে তুলে দেওয়া হয় বলেও জানান জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল কারীম আবরার।

এদিকে এই বৈঠক শেষে ‘জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ’ ঘোষিত আগামী ৬ তারিখের এনসিটিবি ঘেরাও কর্মসূচি স্থগিত করে সংগঠনটি।

বৈঠকে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মুফতি রেজাউল কারীম আবরার, যুগ্ন সাধারণ সম্পাদক মুফতি শামছুদ্দোহা আশরাফি, বিশিষ্ট অর্থনীতিবিদ মুফতি আবদুল্লাহ মাসুম ও ঢাকা টাইমস এর সিনিয়র সহ সম্পাদক শাহনূর শাহীন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ