বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

ঈদের দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী চার দিন দেশের কয়েকটি বিভাগের বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। ইতোমধ্যে দেশের তিন বিভাগে বৃষ্টি শুরু হয়েছে। সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে কালবৈশাখীও বইতে শুরু করেছে।

আজ শুক্রবার (২১ এপ্রিল) ঢাকায় হালকা বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। আগামী রবিবার পর্যন্ত দেশের বেশির ভাগ অঞ্চলে বৃষ্টি ও দমকা বাতাস বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূবার্ভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যার বর্ধিতাংশ বঙ্গেপসাগর পর্যন্ত বিস্তৃত।

হাফিজুর রহমান স্বাক্ষরিত ওই পূর্বাভাস বলছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যাত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া দক্ষিণপূর্বাঞ্চল ও উত্তরপূর্বাঞ্চলের বিভিন্নস্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া ২৩ এপ্রিলের পর খুলনা বিভাগে তাপমাত্রা কমতে পারে।

আগামী তিনদিনে আবহাওয়া পরিস্থিতির উল্লেখ করে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান গণমাধ্যমকে জানান, এই তিন দিনে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমতে পারে। হতে পারে বজ্রসহ বৃষ্টিপাত। এছাড়া এই সময়ে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া বার্তায় আরও জানানো হয়, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ