সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

‘আল্লামা রাবি হোসনী নদভীর মৃত্যু ভারতের মুসলমানদের জন্য একটি অপূরণীয় ক্ষতি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। মাওলানা সৈয়দ মুহাম্মদ রাবী হোসনী নদভীর মৃত্যু সমগ্র ইসলামী উম্মাহর জন্য একটি বড় ট্র্যাজেডি ও ভারতের মুসলমানদের জন্য একটি অপূরণীয় ক্ষতি। বলেছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক, হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানী।

গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক, মাওলানা খালিদ সাইফুল্লাহ রাহমানী অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি ও নাজিম নদওয়াত উলামা, লখনউয়ের সভাপতি হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ রাবি হোসনি নদভীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

তিনি বলেন, আমাদের থেকে আজ হারিয়ে গিয়েছেন একজন উম্মাহর দরদি মানুষ। তাকে প্রতিটি বৃত্তে ভালবাসা এবং মহত্ত্বের সাথে দেখা হয়েছিল। তিনি ভারতের মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠ রেফারেন্স ছিলেন। তাকে মুসলিম বিশ্বে বিশেষ করে আরব বিশ্বে অত্যন্ত সম্মানের সাথে দেখা হত। তার সভাপতিত্বের সময়, মুসলিম পারসোনাল ল বোর্ড অত্যন্ত প্রজ্ঞার সাথে গুরুত্বপূর্ণ এবং কঠিন সমস্যার মুখোমুখি হয়েছিল। তিনি এগুলো সমাধান করেছেন। সব সমস্যার মুকাবিলা করেছেন। অল ইন্ডিয়া মুসলিম পরসোনাল বোর্ড সমস্ত মুসলমানদের কাছে তার জন্য দোয়ার আবেদন করে। ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার জন্য আহ্বান জানায়। সূত্র: আহলে হক মিডিয়া ভারত

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ