শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৪০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও অনেকে। অভ্যুত্থানবিরোধীদের ঘাঁটি হিসেবে পরিচিত দেশটির মধ্যাঞ্চলের একটি শহরে আজ মঙ্গলবার (১১ এপ্রিল) এ হামলা চালায় জান্তা বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা ও স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুন থেকে প্রায় ১১০ কিলোমিটার (৪৫ মাইল) পশ্চিমে সাগাইং এলাকায় পাজিগি শহরে মঙ্গলবার এ হামলা চালায় দেশটির সামরিক বাহিনী। এ হামলায় কয়েক ডজন লোক হতাহত হয়। দুই বছর আগে সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণ দখলের পর থেকে অন্যতম কঠিন হামলা এটি।

জানা গেছে, পাজিগির বাসিন্দারা স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় সেখানে একটি প্রশাসনিক অফিস উদ্বোধনের জন্য জড়ো হয়েছিল। সেখানেই প্রথমে কয়েকটি বিমান থেকে হামলা চালানো হয়। পরে এমআই-৩৫ হেলিকপ্টার থেকেও ওই স্থানে হামলা চালানো হয়।

এতে সেখানে ৪০ জন বেসামরিক লোক নিহত হয়। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়রা জানান, সেখানে মিয়ানমার সেনাবাহিনীর জন্য বৈধ কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিল না। তারপর সরকারি সামরিক বাহিনী সেখানে হামলা চালিয়েছে। এ হামলার ব্যাপারে মিয়ানমারের সামরিক শাসকদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

১ ফেব্রুয়ারি ২০২১-এ নির্বাচিত সরকারের পতন ঘটিয়ে ক্ষমতা দখল করার পর থেকে সামরিক বাহিনীর হামলায় এ পর্যন্ত হাজার হাজার মানুষ হতাহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে দশ লক্ষাধিক মানুষ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ