শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন

খুলনায় মাদক ধরতে গিয়ে পুলিশ অবরুদ্ধ, পরে উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম শাহরিয়ার তাজ
খুলনা প্রতিনিধি
খুলনায় পাইকগাছা উপজেলার বেতবুনিয়ায় মাদকদ্রব্য বিকিকিনির খবরে উদ্ধার অভিযানে গিয়ে থানার এএসআই শরিফুল ইসলামসহ দু্ই পুলিশ সদস্য অবরুদ্ধ হয় মাদক ব্যবসায়ীরা।

পরে থানার অপর এএসআই নাসির উদ্দীনসহ পুলিশের অপর একটি দল তাদের উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলে পৌঁঁছে চিহ্নিত মাদক ব্যবসায়ী জাহিদ (৪০) ও অপর একজন শিমুল
(৩৯) কে ১০০ শ’ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার বেতবুনিয়া খেঁয়াঘাট সংলগ্ন এলাকায় মাকদ্রব্য বিকিকিনির খবরে থানা ওসির নির্দেশে এএসআই শরিফুল ইসলাম ও কনস্টেবল ফেরদাউস ঘটনাস্থলে পৌঁছায়।

‘এসময় সেখানকার চিহ্নিত মাদক কারবারী আবু সুফিয়ান (৪২), শিমুল (৩৯) ও জাহিদ (৪০)সহ অন্যরা তাদের সহযোগীরা তাদেরকে অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে থানা থেকে এএসআই নাসির উদ্দীনের নের্তৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাদক ব্যবসায়ীদের মধ্যে শিমুল ও জাহিদকে ১ শ’ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। এসময় চিহ্নিত মাদক ব্যবসায়ী আবু সুফিয়ানসহ অন্যান্যরা অতিরিক্ত পুলিশের উপস্থিতির খবরে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ওই দুই যুবক চিহ্নিত মাদক কারবারী।

সর্বশেষ এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ