বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

খেলাফত মজলিস আমির মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।।

খেলাফত মজলিসের আমীর, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সাবেক মহাপরিচালক শায়খুল হাদীস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী (রহ:) এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (৮এপ্রিল) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামায শেষে শহরস্থ টিলাগড় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজা নামাজের ইমামতি করেন খেলাফত মজলিসের নায়েবে আমীর হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ।

জানাজা নামাযে শরীক ছিলেন খেলাফত মজলিসে নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক মো: আবদুল জলিল, ডা: এ এ তাওসিফ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, মাওলানা শামসুজ্জামান চৌধুরী, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক অধ্যাপক আবু সালমান, কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আবদুল করিম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল হক আমিনী, কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শায়খুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা নেহাল আহমদ, মাওলানা আহমদ বিলাল প্রমুখ। জানাজায় আরো শরিক ছিলেন স্থানীয় আলেম-উলামা, রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, খেলাফত মজলিসের হাজার হাজার নেতাকর্মী ও মৌলভীবাজারের সর্বস্তরের জনগণ। তাঁরা প্রিয় নেতাকে অশ্রুশিক্ত নয়নে বিদায় জানান।

এর আগে গতকাল রাত সাড়ে ১০টায় পল্টন বক্সকালভার্ট রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমকে শেষবারের মত দেখতে আসেন এবং দোয়ায় শরীক হন আন্দোলন সংগ্রামে তাঁর দীর্ঘদিনের সাথী ও খেলাফত মজলিসের মহাসচিব ড: আহমদ আবদুল কাদের, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দিন, খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব এবিএম সিরাজুল মামুন, ড: মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, মাওলানা শেখ মুহাম্মদ সালাহউদ্দিন, কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম