শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

গাইবান্ধায় অগ্নিকাণ্ড, ২৫ দোকান ও ৮ বাড়ি পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাইবান্ধা সদরের লক্ষ্মীপুর ইউনিয়নের হাট লক্ষ্মীপুর বাজারে শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে বাজারের ২৫টি দোকান ঘর এবং ৮টি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, সকাল সাড়ে সাতটার দিকে বাজারের গরু-হাটের প্রবেশ পথের ধারের দোকানগুলোতে আগুন দেখতে পান স্থানীয়রা।

হাট লক্ষ্মীপুর বণিক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওসমান গণি মণ্ডল জানান, আগুনে দোকান ঘরের মালামাল পুড়ে ৩ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। এছাড়া ৮টি বাড়ি এবং দোকানঘরের স্থাপনা বাবদ আরও কত টাকার ক্ষতি হয়েছে, তা এই মুহূর্তে নিরুপণ করা যাচ্ছে না।

‘আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরুপণ ও অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে’ বলে জানিয়েছেন গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. জাকির হোসেন।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ