সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

৫৬২ দিন পর জামিন পেলেন দায়ী মাওলানা কলিম সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। প্রখ্যাত ইসলামি দায়ী মাওলানা কলিম সিদ্দিকী ৫৬২ দিন পর জামিন পেয়েছেন।

আজ বুধবার এলাহাবাদ হাইকোর্ট তাকে জামিন দিয়েছেন।

মাওলানা কলিম সিদ্দিকী ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ এর অধীনে করা একটি মামলায় কারাগারে বন্দী হয়েছেন, বুধবার এলাহাবাদ হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন।

আইনজীবী এস এম রেহমান ফয়েজ, ব্রিজ মোহন সাহাই ও জিয়া উল কাইয়ুম জিলানি কারাবন্দী এ দায়ীর পক্ষে উপস্থিত আদালতে উপস্থিত ছিলেন।

মাওলানা কালিম সিদ্দিকী পশ্চিম উত্তর প্রদেশের একজন বিশিষ্ট আলেম ও গ্লোবাল পিস সেন্টারের পাশাপাশি জামিয়া ইমাম ওয়ালিউল্লাহ ট্রাস্টের সভাপতি।

তিনি ছাড়াও মোহাম্মদ উমর ও মুফতি কাজী জাহাঙ্গীর কাসেমিসহ এক ডজনেরও বেশি এ কঠোর আইনের মামলায় একই জেলে বন্দী রয়েছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ১২ ডিসেম্বর ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হয়। এই আইনের জেরে বিক্ষোভ দানা বেধে ওঠে। আর সেই আন্দোলনের উপকেন্দ্র হয়ে উঠেছিল দিল্লির শাহীন বাগ। এই আন্দোলন চলার সময় পুলিশ ধর্মীয় নেতাদের মধ্যে বিভিন্ন কথোপকথন ফাঁস করে।

পুলিশ তদন্ত করে আরও জানিয়েছে, মাওলানা কালিম সিদ্দিকির ট্রাস্ট ৩ কোটির বেশি বিদেশি অর্থ গ্রহণ করেছে। এর মধ্যে দেড় কোটি এসেছে বাহরাইন থেকে।

মাওলানা কালিম সিদ্দিকী ভারতের বিখ্যাত আলেম মুসলিম ধর্মপ্রচারক। দেশটির হাজার হাজার অমুসলিম বিভিন্ন সময়ে তার আলোচনা ও প্রচেষ্টায় ইসলাম গ্রহণ করেছেন। বাবরি মসজিদ ধ্বংসের কাজে জড়িতসহ বিভিন্নভাবে মুসলমানদের ওপর নির্যাতনকারী বহু অমুসলিমও তার হাতে ইসলাম গ্রহণ করেন।

এদিকে মাওলানা কালিম সিদ্দিকীকে গ্রেফতারের পরপরই স্থানীয়রা বিক্ষোভ মিছিল করেন। আম আদমি পার্টির আমানাতুল্লাহ খান এবং দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান এই ঘটনাকে ‘মুসলিম নির্যাতন’ হিসেবে আখ্যা দিয়ে নিন্দা জানান। সূত্র: মাকতুব মিডিয়া, ইন্ডিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ