বুধবার, ০৪ মার্চ ২০২৬ ।। ১৯ ফাল্গুন ১৪৩২ ।। ১৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইরানের নতুন সর্বোচ্চ নেতা কে এই মোজতবা? ইসলামী আন্দোলনের কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ, সুষ্ঠু বিচার দাবি খেলাফত মজলিস নড়াইল জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরাকে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন হামলা প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট পেতে ৩০ মিনিটে ২০ লাখ হিট ইরানের সাবমেরিন-সহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ও ইউরোপে দফায় দফায় বাড়ছে তেল-গ্যাসের দাম ঢাকাসহ সারাদেশে রোগীদের সেবা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্যমন্ত্রী

অসুস্থ হয়ে হাসপাতালে সিলেটের প্রবীণ আলেম শায়খ আলিমুদ্দীন দুর্লভপুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবু তালহা রায়হান: হাসপাতালে ভর্তি পাক পার্লামেন্টারিয়ান শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরি রহ.-এর অন্যতম শিষ্য,সিলেটের প্রবীণ আলেম, দারুল উলুম কানাইঘাটের শায়খুল হাদিস আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরি।

বুধবার (২৯ মার্চ) বার্ধক্যজনিত অসুস্থতায় সিলেটের আল হারামাইন হাসপাতালে ভর্তি হন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন হজরতের ঘনিষ্ঠ সহকারী ও কানাইঘাট মাদরসাশিক্ষক মাওলানা আসাদ।

আমিরে জমিয়ত (জমিয়তে উলামা বাংলাদেশ) শায়খ দুর্লভপুরির অসুস্থতায় দেশবাসীর কাছে দুয়া কামনা করে কানাইঘাট উপজেলার ভাইসচেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির বলেন,আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরি স্বমহিমায় সমাদৃত এক মহাবীর। দীর্ঘ ছয়দশকের কাছাকাছি সময় থেকে ইসলামের খেদমত করে আসছেন তিনি। মসজিদের মিম্বর থেকে দ্বীনি মাহফিলের মঞ্চ; সবজায়গায়-ই তাঁর বিচরণ অনন্য। জ্ঞানতাপস,দারসের বীর,শায়খুল ইসলামের রেখে যাওয়া আমানতের সঠিক সংরক্ষণকারী, ইলমে হাদিসের এ-বীর সিপাহসালার বর্তমানে সিলেটের উন্নত চিকিৎসা প্রতিষ্ঠান আল হারামাইন হাসপাতালে ভর্তি হয়ে সেবা নিচ্ছেন। দেশবাসীর কাছে তাঁর রোগমুক্তির জন্য দুয়া কামনা করছি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ