বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের শিক্ষার্থী নির্যাতনে আম্মার ও শিবির নেতাদের শাস্তি চাইল শিক্ষক নেটওয়ার্ক অশ্লীলতা থেকে বাঁচার দোয়া জাতিসংঘে ভারতীয় কূটনীতিকের আরবি বক্তব্যে ফিলিস্তিনের প্রতি সংহতির বার্তা সৌদির বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টিসহ আকস্মিক বন্যার শঙ্কা

উপাধি ব্যবহারে বড়দের সতর্কতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।।

সাইয়েদ আহমাদ শহিদ রাহিমাহুল্লাহু তায়ালার ঘটনা। বর্ণনা করেন সাইয়েদ আব্দুর রহমান রাহিমাহুল্লাহু তায়ালা। তিনি বলেন, হজরত তখন হজের সফর থেকে ফিরছেন। পথিমধ্যে মৌলবি সাইয়েদ কারামত আলি রাহিমাহুল্লাহু তায়ালার পক্ষ থেকে চিঠি আসলো। আমাকে চিঠি পড়ার জন্য তিনি আদেশ করেন। হজরতের শানে বিভিন্ন উপাধি লেখার পর তিনি লেখেন, ‘হজরতের লিখিত চিঠির মর্যাদা আসমান থেকে ওহি আসার মতো।’

এখানে আসতেই হজরত আমার কাছ থেকে চিঠি টেনে নিয়ে ছেড়ে টুকরো টুকরো করে দেন। চিঠিতে এমন কথা লেখার কারণে হজরত অনেক কষ্ট পান। রাগের চিহৃ হজরতের চেহারাতে ভেসে ওঠছিলো।

একজন বললো, হজরত! চিঠির বিষয়বস্তু শোনে নেওয়া হলে ভালো হতো না? তাহলে চিঠির বিষয়বস্তু সম্পর্কে জানা হয়ে যেতো।

উত্তরে তিনি বললেন, ‘যে চিঠির শিরোনামই হলো আল্লাহ তায়ালার শানে বেয়াদবিমূলক সেই চিঠির বিষয়বস্তু জেনে কী করবো? তা জেনে লাভই বা কী? সে উক্ত কথার দ্বারা তো নিজেকে নবির স্থানে নিয়ে অবস্থান করিয়েছে আর আমাকে তো (আল্লাহ তায়ালার পানাহ) আল্লাহ—ই বানিয়ে দিয়েছে। [সূত্র: নমুনে কে ইনসান: পৃ. ৯৯]

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ