বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

মসজিদে ঢুকে দুই তরুণকে মারধর-ছুরিকাঘাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পূর্ববিরোধের জের ধরে একটি মসজিদের ভেতরে দুই তরুণকে এলোপাতাড়ি পিটিয়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত ওই দুই তরুণকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার মাধবপুর ইউনিয়নের রানীগাছ গ্রামের কেন্দ্রীয় মসজিদের ভেতরে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার (২৮ মার্চ) সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আহতরা হলেন- ওই গ্রামের মৃত আবু হাফিনের ছেলে মো.আব্দুল্লাহ আল রাজী ও তার চাচাতো ভাই একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে মাহাথির মৃধা ওরফে জামিল। আর অভিযুক্তরা হলেন- ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে বাচ্চু মিয়া, জামাল মিয়া এবং বাচ্চুর ছেলে সাখাওয়াত হোসেনসহ কয়েকজন।

স্থানীয় ও আহতদের পরিবার সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল রাজী ও তার চাচাতো ভাই মাহাথির সোমবার ইফতারের পর মাগরিবের নামাজ আদায় করতে তাদের বাড়ির সামনে অবস্থিত মসজিদে যান। এ সময় নামাজ আদায়রত অবস্থায় মসজিদের ভেতরেই রামদা, ছুরি ও লাঠিসোটা নিয়ে ওই দুই তরুণের ওপর হামলা চালায় অভিযুক্তরা।

হামলাকারীরা ওই দুই তরুণকে এলোপাতাড়ি পেটাতে থাকে। এক পর্যায়ে আব্দুল্লাহ আল রাজীর পিঠে এবং মাহাথিরের পায়ে ছুরিকাঘাত করে তারা। যাওয়ার সময় অভিযুক্তরা প্রকাশ্যে হুমকি দেয়, বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে তাদেরকে প্রাণে মেরে ফেলবে।

সোমবার দুপুরে আহত আব্দুল্লাহ আল রাজীর ভাই আল বাকি বলেন, ঘটনার আগের দিন ২৬ মার্চ বিকেলেও পূর্ববিরোধের জের ধরে ওই সন্ত্রাসীরা আহতদের সঙ্গে মসজিদের সামনে কথা-কাটাকাটিতে জড়িয়ে তাদেরকে মারধর করে। এক পর্যায়ে তারা আমাদের বাড়িতে ভাঙচুর চালায়। পরে আমরা বিষয়টি এলাকার বিশিষ্টজনদেরকে জানাই। এতে ক্ষিপ্ত হয়ে তাদেরকে হত্যার উদ্দেশ্যে মসজিদের ভেতরে হামলা চালানো হয়েছে।

আল বাকি জানান, আমাদের বাড়ির সামনে অবস্থিত মসজিদটির প্রতিষ্ঠাতা আমার দাদা প্রয়াত আবদুস সামাদ মাস্টার। তবে বেশ কয়েক বছর ধরে অভিযুক্তরা মসজিদে নিজেদের কর্তৃত্ব দেখাতে চায়। আমাদের পাশাপাশি বাড়ির বাসিন্দা হওয়ায় তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই মধ্যে রমজান আসায় প্রতিদিন রাত ২টায় মসজিদের মাইকে মানুষকে সেহেরী খেতে ডাকা শুরু হয়। এভাবে ভোর ৪টা পর্যন্ত মাইকে ডাকাডাকির কারণে মানুষের সমস্যা হয়। আমার ভাই মো.আব্দুল্লাহ আল রাজী অসুস্থ। সে মসজিদের পাশের একটি ঘরে থাকার কারণে ঘুমাতে পারে না। বিষয়টি মানুষের জন্য সহনীয় পর্à