মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

প্রবীণ দুই মুহাদ্দিসের ইন্তেকালে খাগড়াছড়ি জাতীয় আইম্মা পরিষদের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি।।

উম্মুল মাদারিস দারুল উলুম মাইনুল ইসলাম হাটহাজারীর সিনিয়র মহাদ্দিস মাওলানা মোমতাজুল করিম (বাবা হুজুর)ও চট্টগ্রাম পটিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জিরি মাদ্রাসার প্রবীণ মুহাদ্দিস আল্লামা শাহ আহমদ উল্লাহ কাসেমী'র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার নেত্ববৃন্দ ।

জেলা সভাপতি মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী, সহ-সভাপতি মুফতি মইনুদ্দিন, সেক্রেটারি মাওলানা নুরুল কবির আরমান ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম আজিজী এক শোকবার্তায় বলেন, চট্টগ্রামের স্বনামধন্য দুই মুহাদ্দিস মহানবী সা.এর হাদিসের প্রচার- প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছেন ; যা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের হাতে গড়া হাজার হাজার ছাত্র দেশ -বিদেশে ইসলামের খেদমতে নিয়োজিত আছেন। জাতির দুর্দিনে তাদের ইন্তেকালে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়।
নেত্ববৃন্দ মহান আল্লাহর নিকট তাদের মাগফিরাত, শোকাহত পরিবার পরিবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং জান্নাতুল ফেরদৌসের সু উচ্চ মাকাম কামনা করেন।

উল্লেখ্য, দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারীর প্রবীণ মহাদ্দিস মাওলানা মোমতাজুল করিম (বাবা হুজুর) আজ (২৮ মার্চ) মঙ্গলবার ৫ রমজান রাত ১.২০ মিনিটে রাজধানীর আল কারিম হাসপাতালে ইন্তেকাল করেন ।

চট্টগ্রাম জিরি মাদ্রাসার প্রবীণ মুহাদ্দিসআল্লামা শাহ আহমদউল্লাহ কাসেমী গতকাল (২৭মার্চ) সোমবার সকাল ১১টার চট্টগ্রাম আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে মৃত্যুবরণ করেন ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ