বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

রমজানের গান গেয়ে ফের আলোচনায় হিরো আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেসুরা গলায় গান গেয়ে মাঝে মাঝেই আলোচনা-সমালোচনার জন্ম দেন হিরো আলম। তবে এবার রমজান নিয়ে গান গেয়ে অনেকটা প্রশংসায় ভাসছেন তিনি। গেয়েছেন, ‘এলো মাহে রমজান’।

হিরো আলমের গাওয়া এই ইসলামিক গানটির কথা সাজিয়েছেন আবদুল কাদের হাওলাদার। সাউন্ড ডিজাইন করেছেন মাহদি হাসান।

‘এলো মাহে রমজান’ নিয়ে হিরো আলম গণমাধ্যমকে বলেন, সব সময় নতুন কিছু করতে চেষ্টা করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসে ‘মাহে রমজান’ নামে একটা ইসলামি গান মুক্তি দিলাম আজকে। আশা করছি আমার এ ইসলামি গানটি আমার দর্শক-শ্রোতারা সাদরে গ্রহণ করবেন। তার পাশাপাশি সবাইকে গানটি শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

তিনি আরও বলেন, সামনের দিনগুলতে আরও ইসলামি গানে কণ্ঠ দেওয়ার পরিকল্পনা আছে। আর আমি যার সঙ্গে কাজ করছি তিনি অনেক ইসলামি গানের গীতিকার, সুরকার ও সংগীত আয়োজক।

কেএল/