রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদে আজকের অধিবেশন শুরু বেলা ১১টায় সাপের কামড়ে মাদরাসা ছাত্রের মৃত্যু গাজীপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল সৎ কর্মকর্তা না থাকলে জাকাতব্যবস্থাও সংকটে পড়বে: মাওলানা ইউসুফী বিএনপি নিয়ে আমার বক্তব্যটা ‘স্লিপ অব টাং’: এমপি হানজালা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রবিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, সিলেট, সুনামগঞ্জ, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জায়গায় কালবৈশাখী ও শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া চলতি মাসের ২৯, ৩০ ও ৩১ তারিখে দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রিল ও মে মাসে বজ্রসহ ঝড়ের তীব্রতা বাড়বে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়োহাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ