আওয়ার ইসলাম ডেস্ক: বছর ঘুরে ফিরে এসেছে রহমত, বরকত, মাগফিরাতের মাস মাহে রহজান। রমজান মাসের প্রথম ১০ দিন হলো রহমত, দ্বিতীয় ১০ দিন মাগফিরাত এবং শেষ ১০ দিন নাজাতের। এই মহান মাসের যথাযোগ্য মর্যাদা দান ও এর থেকে পূর্ণাঙ্গ ফায়দা অর্জনের জন্য চাই যথেষ্ট পূর্বপ্রস্তুতি।
আসুন জেনে রাখি ইফতার সম্পর্কিত কিছু জরুরি মাসায়েল:
عن سهل بن سعد أن رسول الله صلى الله عليه وسلم قال لا يزال الناس بخير ما عجلوا الفطر
হযরত সাহল রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মুসলমানগণ কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে যতক্ষণ তারা তাড়াতাড়ী ইফতার করবে। সহিহ বুখারি, হাদিস নং-১৯৫৭ ;
عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل أحب عبادي إلي أعجلهم فطرا
হযরত আবূ হুরাইরা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন আল্লাহ তায়ালা ফরমান: আমার নিকট সর্বাধিক প্রিয় বান্দা ঐ ব্যক্তি, যে সবচেয়ে তাড়াতাড়ি ইফতার করে। সুনানে তিরমিযী, হাদিস নং-৭০০
عن أبى هريرة ، عن النبي صلى الله عليه وسلم قال :لا يزال الدين ظاهرا ما عجل الناس الفطر،لان اليهود والنصارى يؤخرون
হযরত আবূ হুরাইরা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন; ইসলাম ধর্ম বিজয়ী হিসেবে থাকবে যতক্ষণ মুসলমানগণ ইফতারকে তাড়াতাড়ি করবে। কেননা ইহুদী এবং খৃষ্টানরা বিলম্বে ইফতার করে। সুনানে আবূ দাউদ, হাদিস নং-২৩৫৩
এ সকল হাদিসর আলোকে ফুকাহায়ে কেরাম বলেন, যখন সূর্যাস্তের ব্যাপারে নিশ্চিত হবে তখন আর বিলম্ব না করে তৎক্ষনাৎ ইফতার করে নেওয়া মুস্তাহাব।
কখন ইফতার করা মাকরূহ?
সূর্যাস্ত হয়ে গিয়েছে এটা নিশ্চিতরূপে জানার পরও বিলম্ব করে ইফতার করা মাকরূহ। নিশ্চিত সূর্যাস্ত হয়ে গিয়েছে কিন্তু এখনো দিনের আলো অবশিষ্ট রয়ে গেছে, অন্ধকার হয়নি, অথবা এখনো শরীরের পশম দেখা যাচ্ছে, অথবা মসজিদ থেকে আযান হচ্ছেনা ইত্যাদি কারণে বিলম্ব করে ইফতার করা মাকরূহ। ফাতাওয়া আলমগীরী-১/২০০
কী দ্বারা ইফতার করবে?
খেজুর অথবা মিষ্ট জাতীয় বস্তু দ্বারা ইফতার করা উত্তম। এর ব্যবস্থা না থাকলে পানি দ্বারা ইফতার করবে। তাবয়ীনুল হাকায়েক- ১/৩৪৩
عن سلمان بن عامر يبلغ به النبي صلى الله عليه وسلم قال إذا أفطر أحدكم فليفطر على تمر فإنه بركة فإن لم يجد تمرا فالماء فإنه طهور
হযরত সালমান ইবনে আমের রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ ইফতার করতে চাইলে যেন খেজুর দ্বারা করে। কেননা তা বরকতপূর্ণ। আর তা সম্ভব না হলে পানি দ্বারা করবে। কেননা তা পবিত্রকারী। সুনà¦