রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২৫ মাঘ ১৪৩২ ।। ২০ শাবান ১৪৪৭

শিরোনাম :
নির্বাচনী প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট প্রধান উপদেষ্টা: প্রেস সচিব এবারের নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হবে না: ইসি জামায়াতের এক পাল্লায় আমেরিকা, অন্যটিতে ভারত: পীর সাহেব চরমোনাই মূল্যবোধবিরোধী শিক্ষা আইন বাস্তবায়ন করা যাবে না : ৯৯৯ শিক্ষকের বিবৃতি হ্যাঁ-না ভোট নিয়ে খতিব সাহেবের বয়ান ও কিছু কথা কিশোরগঞ্জ-১ আসনে খেলাফত মজলিস প্রার্থী সরে দাঁড়াননি, মাঠে সক্রিয় গণমাধ্যমের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনায় উদ্বেগ প্রকাশ প্রেস সচিবের আমিরে মজলিস ও ববি হাজ্জাজ, কার অবস্থান কী উঠে এলো জরিপে এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রশিদ আর নেই

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঝালকাঠির রাজাপুরে বিআরটিসি বাস দুর্ঘটনায় বাসের সুপারভাইজারসহ দুইজন নিহত হয়েছেন।

আজ শুক্রবার (২৪ মার্চ) সকালে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাস বরিশাল-পাথরঘাটা সড়কের ঝালকাঠির রাজাপুরের কানুদাসকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার ও এক যাত্রী নিহত হন। এ সময় বাসের চালকসহ ১০-১২ জন যাত্রী আহত হন। এদের মধ্যে বাসের চালকের অবস্থা আশঙ্কাজনক।

আহত যাত্রীরা জানান, বাসচালক অতিরিক্ত গতিতে বাসটি চালাচ্ছিলেন। যার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মাসুদ রানা জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের ভান্ডারিয়া হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ