বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

রমজান উপলক্ষে যে বার্তা দিলেন মাওলানা তারিক জামিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তান, সৌদি আরব, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে গতকাল বুধবার (২২ মার্চ) ১৪৪৪ হিজরির রমজানের চাঁদ দেখা গেছে। বুধবার রাতে তারাবির মাধ্যমে রমজান মাসকে স্বাগত জানিয়েছে তারা।

পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের সব মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় ইসলামী আলোচক ও দায়ী আলেম মাওলানা তারিক জামিল।বুধবার (২২ মার্চ) নিজের মাক্রোব্লগিং সাইট টুইটারে রমজানের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তিনি।

টুইটবার্তায় মাওলানা তারিক জামিল বলেন, এই মাসে আমরা বেশি বেশি ইবাদত করবো। এই মাস গুনাহ থেকে তওবা ও বরকত অর্জনের মাস।

এছাড়া শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন তিনি।

প্রসঙ্গত, মাওলানা তারিক জামিল বিশ্বব্যাপী জনপ্রিয় একজন ইসলামী ব্যক্তিত্ব। ১৯৫৩ সালের ১ অক্টোবার পাকিস্তানের পাঞ্জাবের ঐতিহ্যবাহী এক পরিবারে জন্মগ্রহণ করেন। লাহোরের সেন্ট্রাল মডেল স্কুলে প্রাথমিক পড়াশোনা করে লাহোরের সরকারি বিশ্ববিদ্যালয়ের কলেজে পড়াশোনা শুরু করেন। কিং এডওয়ার্ড মেডিক্যাল কলেজে প্রি-মেডিক্যাল পাঠ শেষ করে এমবিবিএস ভর্তি হন।

এরপর তাবলিগ জামাতের অনুপ্র্রেরণায় মেডিক্যালের পড়াশোনা বাদ দিয়ে তিনি রাইবেন্ডের একটি মাদরাসায় ইসলামী শিক্ষা গ্রহণ করেন। অতঃপর নিজেকে ইসলাম প্রচারের পাশাপাশি সমাজসেবা ও শিক্ষা প্রসারে নিয়োজিত করেন।

মাওলানা তারিক জামিল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাঁচ শ মুসলিমের তালিকায় সবসময় শীর্ষ ৫০-এ অন্তর্ভুক্ত হন। ২০২০ ও ২০২১ সালে ধর্মীয় ক্ষেত্রে অবদানের জন্য তিনি পাকিস্তানের প্রাইড অব পারফরম্যান্স পুরস্কার পেয়েছেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ