বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

রমজানে ১ টাকা লাভে বিক্রি হবে ইফতার, কেনাদামে ওষুধ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র রমজান উপলক্ষে দুই ব্যবসায়ী ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। তাদের একজন এক টাকা লাভে বেচবেন করবেন ইফতার, অন্যজন কেনা দামে ওষুধ। চাঁদপুরের ফরিদগঞ্জে রজমাজ জুড়ে চলবে এই বেচাবিক্রি।

আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে যাত্রা শুরু হয়েছে এই দুই উদ্যোগের। তাদের এ ব্যাতিক্রম উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

জানা যায়, ফরিদগঞ্জ পৌরসভার চরকুমিরা মহিলা মাদরাসা সংলগ্ন শাহ আলম মাল রমজান উপলক্ষ্যে তার দোকান ‘মো. শাহ আলম স্টোরে’ মাত্র এক টাকা লাভে ইফতার বিক্রি করবেন। একই উপজেলার পূর্ব বালিথুবার সানকি সাইর বাজারের ওষুধ ব্যবসায়ী মোস্তফা কামাল তার ‘মায়ের দোয়া ফার্মেসি’তে কেনা দামেই ওষুধ বিক্রির ঘোষণা দিয়েছেন ও লিফলেট বিতরণ করেছেন।

শাহ আলম বলেন, বৃহস্পতিবার থেকে তিনি তার দোকানে ছোলা, খেসারি ডাল, বেসন, মুড়ি, চিড়া, খেজুর ইত্যাদি মাত্র এক টাকা লাভে বিক্রি শুরু করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি এবং ওষুধ ব্যবসায়ী গোলাম মোস্তফা এ খবর জনগণের কাছে পৌঁছে দেন। ফলে উভয়ের দোকানে রোজার পণ্য ও ওষুধ কেনার অনুরোধ বেড়েছে বলে জানান শাহ আলম ও মোস্তফা।

চাঁদপুর জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম ব্যবসায়ীদের সঙ্গে আলাপ আলোচনা করে এক বিবৃতিতে চাঁদপুরের সকল ব্যবসায়ীদেরকে রোজার মাসে জনস্বার্থে অতি অল্প লাভে ইফতারসামগ্রী ও অত্যাবশ্যকীয় পণ্য বিক্রি করার আহ্বান জানান।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ